learn

'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার' সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি।
দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার' সিনেমা। এতে অভিনয় করেছেন শাকিব খান, দিলারা হানিফ পূর্ণিমা, রাজ্জাক, সোহেল রানা, আলমগীরসহ অনেকে।
বৈশাখীতে ‘পুড়ে যায় মন’
বৈশাখী টেলিভিশনে দুপুর আড়াইটায় দেখা যাবে ‘পুড়ে যায় মন’। অপূর্ব রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন সায়মন সাদিক, পরিমনি, আলীরাজ, সুচরিতাসহ অনেকে।
মাছরাঙায় 'শান'
মাছরাঙা টেলিভিশনে দুপুর আড়াইটায় দেখা যাবে সিনেমা 'শান'। এম রাহিমের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, তাসকিন রহমানসহ অনেকে।
দীপ্ততে 'তালাশ' ও 'নোলক'
দীপ্ত টিভিতে সকাল ৯টায় দেখা যাবে সিনেমা 'তালাশ'। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী।
দুপুর ১টায় দেখা যাবে সাকিব সনেটের পরিচালনায় 'নোলক'। এতে অভিনয় করেছেন শাকিব খান, ইয়ামিন হক ববি।
এটিএন বাংলায় ‘বিক্ষোভ’
ঈদের তৃতীয় দিন এটিএন বাংলায় আড়াইটায় প্রচার হবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমা। এতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শিবা সানুসহ অনেকে।
Comments
Post a Comment